দৈনিক খুলনা
The news is by your side.

নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আহত ৮

33

নড়াইল :

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া গ্রামে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ আটজন আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলাবাড়িয়া গ্রামে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন—কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার, রাসেল শেখ, মতিউর রহমান, মুক্তি শেখ ও হাসান শেখ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে দুই পক্ষের আটজন আহত হন। তাদের মধ্যে পাঁচজনের শরীরের বিভিন্ন স্থানে শটগানের গুলির আঘাত রয়েছে।

আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নড়াইলের পুলিশ সুপার মোহম্মদ আল মামুন সিকদার সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।