দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় স্বেচ্ছাসেবকদলের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন এস এম মনিরুল হাসান বাপ্পী

24

খুলনা :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা স্বেচ্ছাসেবকদলের আয়োজনে বিক্ষোভ মিছিলপূর্ব প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

এ সময় তিনি আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তব্য দেন এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।