দৈনিক খুলনা
The news is by your side.

দাকোপে কারিতাসের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

27

দাকোপ :

খুলনার দাকোপে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চলের বাস্তবায়নে এবং SDC ও CBM Global Disability Inclusion-এর আর্থিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদের হলরুমে ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু।

সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকী, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. ইমরান আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. রেক্সোনা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজিস আরা পারভীন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা উত্তম কুমার রায়, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ আবুল বাসার, ইউপি সদস্য জাহিদুল ইসলাম ফকির ও নিমাই রায়।

এ ছাড়া কারিতাস বাংলাদেশের দাকোপ উপজেলা ডিআইডিআরআর কর্মকর্তা জ্বলন্ত ত্রিপুরা, কমিউনিটি ফ্যাসিলিটেটর সুদীপ সরকার, উজ্জ্বল কুমার মন্ডলসহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় গত জুন থেকে আগস্ট ২০২৬ পর্যন্ত তিন মাসে সুতারখালী ইউনিয়নের কমিউনিটি ও উপজেলা পর্যায়ে বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিক বিবরণ উপস্থাপন করা হয়।

এ সময় প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জ, অর্জন ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রমে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিশ্চিত করে কার্যক্রম বাস্তবায়নের কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।

সভায় দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার এবং স্থানীয় পর্যায়ে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।