দৈনিক খুলনা
The news is by your side.

তারেক রহমানকে একনজর দেখতে গাছে চড়েছেন যুবক-কিশোররা

27
কিশোরগঞ্জ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফরকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে একনজর দেখতে সভাস্থলের আশপাশে ভিড় করেছেন বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ।

তাদের মধ্যে উৎসুক যুবক-কিশোরদের অনেকেই মাঠের ভেতর থেকে সরাসরি দেখার সুযোগ না পেয়ে সভাস্থলের বিভিন্ন গাছে উঠে অবস্থান নেন। প্রিয় নেতাকে কাছ থেকে একনজর দেখার আগ্রহেই তাদের এমন অবস্থান বলে জানা গেছে।

সকাল থেকেই সভাস্থল ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এ সফর ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।