দৈনিক খুলনা
The news is by your side.

ডেঙ্গু আক্রান্ত নৈশপ্রহরীর চিকিৎসায় আহছানউল্লাহ কলেজ পরিবারের সহায়তা

47

দীর্ঘদিন ধরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আহছানউল্লাহ কলেজ খুলনার নৈশপ্রহরী আবু তৌহিদের চিকিৎসায় আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

সোমবার কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে আবু তৌহিদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন। এ সময় তিনি অসুস্থ কর্মচারীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার চিকিৎসায় কলেজ পরিবারের পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোঃ গাউসুল আজম, প্রভাষক অচিন্ত কুমার ঘরামী, প্রশান্ত কুমার ঘরামী, সুরাইয়া পারভীন, মোঃ মনিরুল ইসলাম, কৃষ্ণপদ বৈদ্য, সুবীর কুমার, মমতাজ শিরিন, তাপসী সরদার, লিলি রানী, খালেদা খাতুন, সাবিনা ইয়াসমিন, অফিস প্রধান মোঃ রবিউল ইসলামসহ কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কলেজের সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।