দৈনিক খুলনা
The news is by your side.

ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করল কালীগঞ্জের আফসানা

5

সাতক্ষীরা :

সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী আফসানা ইসলাম এষা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

খুলনা বিভাগের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষায় এষার রোল নম্বর ছিল ২০৫১১০৬। মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যে বিদ্যালয়, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।

আফসানা ইসলাম এষার বাবা মো. শাহিনুর ইসলাম সুরাত আলী মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক এবং মা আশরাফুন্নেছা ডলি একজন গৃহিণী।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, এষা শুরু থেকেই একজন মেধাবী, অধ্যবসায়ী ও নিয়মিত শিক্ষার্থী। তার এই সাফল্যের পেছনে বাবা-মায়ের সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক সহযোগিতা এবং তার নিজস্ব পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অর্জনের মাধ্যমে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে।

এষার বাবা-মা জানান, ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্জনের মাধ্যমে সে যেন দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছেন।