খুলনা:
পাইকগাছার ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্ধারণ সংক্রান্ত এক সভা বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের মূল দাতা সদস্যদের বাদ দিয়ে ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগের প্রেক্ষিতে এ সভার আয়োজন করা হয়। সভায় মূল দাতাদের পক্ষ থেকে জোয়ার্দার পাড়ার লোকজন জানান, বিদ্যালয়ের মোট ৫০ শতক জমির মধ্যে ৯ শতকের দাতা ৪ জন এবং ৪০ শতক জমির দাতা মঙ্গল জোয়ার্দার। তাই মঙ্গল জোয়ার্দারের পরিবারের কাউকে দাতা সদস্যের তালিকার বাইরে রাখা যৌক্তিক নয়।
সভা শেষে মঙ্গল জোয়ার্দারের পক্ষে ৭ জন এবং ৯ শতক জমির দাতাদের পক্ষে ৭ জনের নাম অন্তর্ভুক্ত করে দাতা সদস্য তালিকা প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হেকিম, সাংবাদিক জিএ রশীদ, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, প্রাক্তন প্রধান শিক্ষক মাজেদা খাতুন, জামায়াত নেতা আক্তারুজ্জামান খোকন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Recover your password.
A password will be e-mailed to you.