দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

15
খুলনা:

পাইকগাছায় শিশু সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলা সদরের টাউন মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

কমিটির সভাপতি ও সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সুমাইয়া ইয়াসমিনের সঞ্চালনায় সভায় বিভিন্ন সদস্য ও শিক্ষাবিদরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, প্রেসক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ, দীপক কুমার মণ্ডল, সুব্রত, অমিত শীল, অমিয় শীল, শশাঙ্ক কুমার সরকার, লিলিমা, স্বপ্না সরকার, জয়া প্রদা, লাবনী মণ্ডল, প্রভাতি মণ্ডল, সুপ্রিয়া গাইন ও স্বপ্না মণ্ডল।

সভায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়ে অভিযোগ বক্স স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।