দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিপূর্ব সমাবেশ

23

খুলনা :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়েছে। র‍্যালিকে কেন্দ্র করে বুধবার (১৯ আগস্ট) খুলনায় আয়োজিত র‍্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু।

সমাবেশে তিনি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পরে নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।