দৈনিক খুলনা
The news is by your side.

খুবির হ্যাচারিতে উৎপাদিত দেশীয় মাছের পোনা বিভিন্ন জলাশয়ে অবমুক্ত

26
খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের হ্যাচারিতে উৎপাদিত দেশীয় প্রজাতির টেংরা ও শিং মাছের পোনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) খুলনা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের অর্থায়নে পরিচালিত ‘জিন ব্যাংক ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ক্যাপাবিলিটি এনহ্যান্সমেন্ট অব স্মল ইন্ডিজেনাস ফিশ স্পিসিজ’ শীর্ষক সাব-প্রকল্পের আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন পুকুরে প্রধান অতিথি হিসেবে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। পরে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময় প্রধান অতিথি দেশীয় ক্ষুদ্র মাছের জিনগত বৈচিত্র্য সংরক্ষণ, টেকসই প্রজনন প্রযুক্তির উন্নয়ন এবং গবেষণাভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনায় এ ধরনের প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্পের মুখ্য গবেষক প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।