দৈনিক খুলনা
The news is by your side.

খুবি উপাচার্যের সঙ্গে ববি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

24

খুলনা :

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ।

রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে খুলনা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট উপহার দেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

সাক্ষাৎকালে দুই উপাচার্য দেশের উচ্চশিক্ষার বর্তমান পরিস্থিতি, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান এবং ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার।