দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মায়ের কবর জিয়ারত, পরিবারের প্রতি সমবেদনা

31

কেশবপুর(যশোর) প্রতিনিধি:

যশোরের কেশবপুর উপজেলার ১ নম্বর ত্রিমোহনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল খালেকের মায়ের কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবুল হোসেন আজাদ।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মরহুমার কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে আব্দুল খালেকের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আবুল হোসেন আজাদ বলেন, মৃত্যু অনিবার্য ও চিরন্তন সত্য। প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। এই শোকের সময়ে আমরা আব্দুল খালেক ও তাঁর পরিবারের পাশে আছি। মরহুমার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় তার তৃণমূলের নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকে। দীর্ঘদিন ধরে কেশবপুরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সুসংগঠিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। দলের প্রতিটি নেতাকর্মীর ব্যক্তিগত ও পারিবারিক দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক বলেন, আব্দুল খালেক দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন। তাঁর মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আজ উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি।

তিনি আরও বলেন, কেশবপুর উপজেলা বিএনপি সবসময় তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। দলের দুঃসময়ের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন ও তাদের সুখ-দুঃখে পাশে থাকাই আমাদের সাংগঠনিক অঙ্গীকার।

কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিশ্বাস,০১ নম্বর ত্রিমোহনী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেনসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।