দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান

30

খুলনা :
‎
‎শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান ও শিক্ষকতায় উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা-২০২৬’ পেয়েছেন খুলনার ফুলতলা উপজেলার ধোপাখোলা নিবাসী কৃতি সন্তান ড. মোঃ নাসিফ আহসান। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক।
‎
‎মরহুম অ্যাডভোকেট রেজওয়ান ও মরহুমা শরিফা খাতুনের কনিষ্ঠ পুত্র নাসিফ আহসান ‘বাপুন’
‎
‎” বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ ” উপলক্ষ্যে গত সোমবার রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি বিজয়ী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, চেক ও সনদপত্র তুলে দেন।
‎
‎এ বিষয়ে ড. নাসিফ আহসান বলেন, “শিক্ষকদের মেধা, নিষ্ঠা ও গবেষণার মাধ্যমে অর্জিত সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং তা বিশ্ববিদ্যালয় ও দেশের জন্যও গৌরবের। এ ধরনের জাতীয় স্বীকৃতি শিক্ষকদের আরও অনুপ্রাণিত করবে এবং উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
‎
‎ড. নাসিফ আহসানের এ মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননা অর্জনে ফুলতলা ধোপাখোলাবাসী গর্বিত।
‎বর্তমানে তিনি খুলনা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ডিসিপ্লিনের শিক্ষকতায় কর্মরত আছেন |
‎
‎এলাকাবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।