দৈনিক খুলনা
The news is by your side.

কেডিএ‘র নবনিযুক্ত চেয়ারম্যান শফিকুল আলম মনার সাথে গণ অধিকার পরিষদের শুভেচ্ছা বিনিময়

43

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে গণ অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখা।

সম্প্রতি কেডিএ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতৃবৃন্দ চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ খুলনা মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব রাশিদুল ইসলাম (এসকে রাশেদ), মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, খুলনা জেলা শ্রমিক অধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক কাজী হাসনাত কমিট, ছাত্র অধিকার পরিষদের নেতা জোবায়েত শেখ সম্রাটসহ মহানগর ও জেলার ছাত্র, যুব, শ্রমিক এবং গণ অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, খুলনার টেকসই উন্নয়ন, আধুনিক নগর পরিকল্পনা এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে কেডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নবনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে কেডিএ আরও গতিশীল ও জনমুখী প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে বলে তারা আশা প্রকাশ করেন।

নেতারা আরও বলেন, আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য খুলনা নগরী গড়ার লক্ষ্যে এডভোকেট শফিকুল আলম মনার নতুন যাত্রা সফল হোক, এটাই আমাদের প্রত্যাশা। নগর উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে তিনি খুলনার উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবেন বলে আমরা বিশ্বাস করি।

এ সময় কেডিএ চেয়ারম্যান এডভোকেট শফিকুল আলম মনা শুভেচ্ছা জানানোয় গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান এবং খুলনার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।