খুলনা :
খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) স্প্রিং-২০২৬ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের মধ্যে চারটি বিভাগের নিয়মিত প্রোগ্রামের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান বিভিন্ন পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান এবং চিফ ইনভিজিলেটর ড. মো. মঈন উদ্দিন উপস্থিত ছিলেন।