দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা

28

কয়রা :

খুলনার কয়রায় স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং, প্রচার ও যাচাই বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানবকল্যাণ ইউনিটের হলরুমে সিএনআরএসের বিফরআরএল প্রকল্পের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে আর্থিক সহযোগিতা করে সুইডিশ দূতাবাস।

কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মশালায় সঞ্চালনা করেন সিএনআরএসের দাকোপ-কয়রা সাইট অফিসার মো. নুরুজ্জামান। মূল বিষয় উপস্থাপন করেন সিএনআরএসের কর্মকর্তা মো. শাহিনুর রহমান।

কর্মশালায় বক্তব্য দেন কয়রা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মিন্ময় কুমার মণ্ডল, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাকির হোসেন, স্বাস্থ্য বিভাগের পরিদর্শক এবি ছিদ্দিক, ইউপি সদস্য আবু হুরাইরা খোকন, হরেন্দ্রনাথ সরকার, আবুল কালাম শেখ, নাজমুছ সাদাত, এস এম শফিকুল ইসলাম, শেখ সোহরাব হোসেন, মুর্শিদা আক্তার, শাহানারা জামাল ও সেলিনা আক্তার লাইলী।

এ ছাড়া এনজিও প্রতিনিধি মেহেদী হাসান টিটু, সমাজসেবক এস এম মুনছুর রহমান, উন্নয়নকর্মী মোল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান লিটন, আহা কামাল, সাইফুল গাজী, চঞ্চল মণ্ডল, সাকিলা বেগম, ওবায়দুল্লাহ, সিএনআরএসের তুহিন, প্রেরণার নিরাপদ মুন্ডাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অভিযোজনের প্রয়োজনীয়তা এবং ইউনিয়ন পর্যায়ে স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা প্রণয়নে বিভিন্ন পক্ষের মতামত ও পরামর্শ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে প্রস্তাবিত কর্মপরিকল্পনা শেয়ারিং, প্রচার ও যাচাইয়ের মাধ্যমে আরও কার্যকর ও বাস্তবসম্মত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।