দৈনিক খুলনা
The news is by your side.

ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১

27

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ সোহেল রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-১২, পাবনা ক‍্যাম্পের একটি আভিযানিক দল।

 

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার পাকশী ইউনিয়নের চররুপপুর এলাকায় অভিযান চালিয়ে ওই ব‍্যক্তিকে আটক করা হয়।

 

আটককৃত সোহেল রানা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণনগর এলাকার রায়হান জোয়াদ্দারের ছেলে। তিনি ঈশ্বরদী উপজেলার চর চরুপপুর জিগাতলা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

 

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ডলি রানী সরকারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব‍্যক্তিকে আটক করা হয়।

 

এ সময় ওই ব্যক্তির কাছ থেকে ১৪.২৫ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ও চারটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।