দৈনিক খুলনা
The news is by your side.

গত ২৪ ঘণ্টায় সারাদেশে গ্রেপ্তার ১৬৫৬ জন

434

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

রোববার (২২ জুন) এক বার্তায় পুলিশ সদরদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১১১৭জনকে ওয়ারেন্টি মূলে আর অন্যান্য অপরাধের জড়িত থাকার অভিযোগে ৫৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।