দৈনিক খুলনা
The news is by your side.

পদ্মা সেতুতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

147

পদ্মা সেতুর ওপর বাসের ধাক্কায় প্রাণ গেল দুইজনের, আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে সেতুর ২ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা সেতু (উত্তর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি যাত্রীবাহী বাস একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

নিহতদের মধ্যে একজনের নাম রাকিব জমাদ্দার, যিনি খুলনা সদর উপজেলার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। অন্তত ১০ জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।