দৈনিক খুলনা
The news is by your side.

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা

107

শরণখোলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা আজ সকাল ১০:০০ টায় উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিসে অনুষ্ঠিত হয়।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব মাওলানা ছরোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে এবং কাজী রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান, সহ সেক্রেটারি জনাব মোঃ রিয়াদুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ গোলাম কিবরিয়া।

১নং ধানসাগর ইউনিয়ন সভাপতি জনাব মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ অলিয়ার রহমান।২নংখোন্তাকাটা ইউনিয়ন সভাপতি মোঃ কাজী রাসেল, সাধারণ সম্পাদক জনাব (অবঃ)সার্জন মিজানুর রহমান পঞ্চায়েত।

৩নং রায়েন্দা ইউনিয়ন সভাপতি জনাব মোঃ লুৎফর রহমান,সেক্রেটারি জনাব মোঃ রাসেল হাওলাদার।৪নং সাউথখালী ইউনিয়ন সভাপতি জনাব মোঃ সোহেল ফকির, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ বায়জিদ হোসাইন।

সভায় শ্রমিকদের অধিকার সংরক্ষণে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন মুখী পদক্ষেপ নিয়ে আলোচনা ও প্রস্তাবনা করা হয়।
ইসলামি শ্রমনীতি শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক ও মালিকের মধ্যে ভ্রাতিত্বের সম্পর্ক গড়ে তোলা, শ্রমজীবী মানুষের উপর যে কোন ধরনের শোষণ নির্যাতন বন্ধ করতে চায়।

আগামী ১৪ জুন ২০২৫ ইং তারিখ, বিকাল ৩ টায় রায়েন্দা ফায়েল খায়ের ভবনে, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।