দৈনিক খুলনা
The news is by your side.

ভোলায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ ০১ জন আটক

144

আইন-শৃঙ্খলা পরিপন্থি ও অপরাধমূলক কার্যক্রম পতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে অসছে। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার চরফ্যাশন হাইওয়ের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী। অভিযানে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিনকে আটক করে । এ সময় তল্লাশি চালিয়ে বাস স্ট্যান্ড সংলগ্ন একটি দোকানের পিছন হতে ০৭ কেজি গাঁজা ও ০২ টি বাটন মোবাইলসহ তাকে আটক করা হয়। এ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর সাথে বাংলাদেশ পুলিশ অংশগ্রহণ করে।

চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহিন এর নেতৃত্বে এ চক্রটি দীর্ঘদিন যাবৎ ভোলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পরবর্তীতে জব্দকৃত মাদক ও মোবাইলসহ আটককৃত মাদক ব্যবসায়ীকে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা অনুযায়ী মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে।