দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের ঋণের চেক ও গাছের চারা বিতরণ

22

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গ্রাহকদের মাঝে বিশেষ ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় ব্যাংক চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ড. এ কে এম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু ও মহাব্যবস্থাপক মো. আলা উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক বাগেরহাট জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট শাখার ব্যবস্থাপক অভিজিৎ রানা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে ছয়জন গ্রাহকের মাঝে মোট ৬ লাখ টাকা বিশেষ ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়া পল্লী সঞ্চয় ব্যাংক ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও ব্যাংক চত্বরে বৃক্ষরোপণ করা হয়।