দৈনিক খুলনা
The news is by your side.

ফকিরহাটে চিত্রা নদীর নৌকা বাইচে মানুষের ঢল

32

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে চিত্রা নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মূলঘর ইউনিয়নের কাঠালবাড়ী এলাকায় আয়োজিত এ নৌকা বাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে।

বাঙালি সংস্কৃতির প্রাচীন এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে শিশু-কিশোর, নারী-পুরুষসহ নানা বয়সী মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন। নৌকা বাইচ ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়।

রোববার (৪ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ছয়টি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতার আয়োজন করে ত্রিপল্লী একতা সংঘ।

নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা।

এ সময় মূলঘর ইউনিয়ন বিএনপি নেতা মুশফিকুর রহমান সুমন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি শেখ ফিরোজ হোসেন, সমাজসেবক শেখ আ. সালামসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক দর্শনার্থী উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।