দৈনিক খুলনা
The news is by your side.

রপ্তানি পণ্য নিয়ে মূল্য পরিশোধ না করার অভিযোগ, বাংলাদেশি কমিউনিটির সহযোগিতা কামনা

22

বাংলাদেশের বিভিন্ন রপ্তানিকারকের কাছ থেকে পণ্য গ্রহণের পর মূল্য পরিশোধ না করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। নির্ধারিত অর্থ পরিশোধ না করে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সংশ্লিষ্ট রপ্তানিকারকরা। এতে দেশের রপ্তানি বাণিজ্য ও কৃষিপণ্য রপ্তানি খাতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ পরিস্থিতিতে বাংলাদেশি কমিউনিটির ভাই-বোনদের সহযোগিতা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অবস্থান সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানানো হয়েছে।

আহ্বানকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ব্যক্তির সঠিক ঠিকানা বা অবস্থান সম্পর্কে যাচাইকৃত তথ্য দিয়ে সহযোগিতা করতে পারলে পুরস্কৃত করা হবে।

একই সঙ্গে এ ধরনের অভিযোগের ক্ষেত্রে তথ্য যাচাই করে দায়িত্বশীলভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।