মোংলা :
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে পৌর ও উপজেলা শ্রমিক দলের আয়োজনে বের হওয়া প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহবায়ক জামাল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, কার্যকারী সভাপতি আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আদম আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম অভি ও উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মনির হোসেন।
এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশের কাছে আমাদের বিএনপি নেতা-কর্মীদের তালিকা ছিল, তালিকা দেখে আমাদেরকে ধরে নির্যাতন করে জেলে পাঠানো হতো। আর এখন কি পুলিশের হাতে আওয়ামী লীগের সন্ত্রাসীদের তালিকা নেই বুঝি! পুলিশ এখন দু-একজন আওয়ামী লীগ ধরলেও তাদেরকে জামাই আদরের পাশাপাশি শালা-দুলাভাই সম্পর্ক দেখছি, কেন