দৈনিক খুলনা
The news is by your side.

ফুলতলায় সমবায়ীদের কর্মশালা অনুষ্ঠিত

26

ফুলতলা :

খুলনার ফুলতলায় সমবায় সমিতির জিপিএমএস বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ফুলতলা উপজেলা পরিষদ সভাকক্ষে খুলনা জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধন করেন ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার সুচি রানী সাহা। উপজেলা সমবায় কর্মকর্তা খন্দকার জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সমবায় কর্মকর্তা মো. জহিরুল ইসলাম।

মো. জাহিদুর রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন জেলা প্রশিক্ষক রাধা কান্তি ঘোষ, সহকারী প্রশিক্ষক মো. রাকিব হাসান, সমবায়ী শামসুল আলম খোকন, হাসান আল বান্না, মো. হাদিস খান, রেশমা খাতুন, গোলাম আজিজ, খলিলুর রহমান, সাগরিকা বিশ্বাস ও নাজমা বেগমসহ অনেকে।

কর্মশালায় উপজেলার নিবন্ধিত সমবায় সমিতিগুলোর মধ্যে ১৩টি সমিতির ২৫ জন নির্বাহী সদস্য অংশগ্রহণ করেন।