দৈনিক খুলনা
The news is by your side.

কয়রায় ২ মন হরিণের মাংস উদ্ধার

210
সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কাশিয়াবাদ ফরেষ্ট স্টেশনের বন রক্ষিরা বিশেষ অভিযান চালিয়ে ২ মন (৮০ কেজি) হরিণের মাংস উদ্ধার করেছে।
এ সময় ১ টি নৌকাসহ হরিণ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।
জানাযায়, বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মোঃ সাদিকুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে সত্যপীরের ভারানী এলাকা হতে এই হরিণের মাংস উদ্ধার করা হয়।
তবে বন বিভাগের অভিযানে জানতে পেরে হরিণ শিকারীরা গহিন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক  মোঃ শরিফুল ইসলাম বলেন, এ ব্যাপারে বন ও বন্যপ্রানী ( সংরক্ষন ও নিরাপত্তা) আইনে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িত ব্যাক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।