পাইকগাছা :
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে জলবায়ু সহনশীল ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভা পানি শাখা কার্যালয়ে দাতা সংস্থা ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা নবলোক পরিষদের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির, ওয়াটারএইড বাংলাদেশের সহকারী পরিচালক এইচআর মিল ফাহমিদা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবউদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার এবং সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ।
কর্মশালায় উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, থানার এএসআই শাহনাজ আক্তার, পৌরসভার প্রধান সহকারী জিয়াউর রহমান, উপসহকারী প্রকৌশলী লিংকন আলী, মৃণাল কান্তি সানা, উত্তম কুমার ঘোষ, ওয়াটারএইড বাংলাদেশের পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি লিড ফাইয়াজ উদ্দিন আহমেদ, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট এক্সপার্ট সুমন কুমার সাহা, ওয়াশ ফর আরবান পুওর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েল, কাজী ফারহানা আফরোজ ও মুক্তা বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং ওয়াটারএইড বাংলাদেশ ও নবলোক পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র খরা, লবণাক্ততা ও আকস্মিক বন্যার কারণে প্রচলিত পানি ও স্যানিটেশন কাঠামো হুমকির মুখে পড়ছে। জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থা এখন আর বিলাসিতা নয়; এটি মানুষের নিরাপদ জীবনযাপনের জন্য জরুরি প্রয়োজন।
তারা বলেন, স্থানীয় পর্যায়ের উপযোগী প্রযুক্তি ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে হবে। দুর্যোগের পর তাৎক্ষণিক ত্রাণের পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশ খাতকে জলবায়ু সহনশীল করে গড়ে তোলা প্রয়োজন।
কর্মশালায় জলবায়ু সহনশীল ওয়াশ ব্যবস্থাপনাকে টেকসই ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ জন্য নীতিনির্ধারক, স্থানীয় প্রশাসন ও উন্নয়ন সহযোগীদের সমন্বয়ে একটি কার্যকর ও বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।