দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার

23

বেনাপোল :

যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বিজিবি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য উদ্ধার করে।

উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় শাড়ি, থ্রি-পিস, তৈরি পোশাক, কিসমিস, জিরা, ফুচকা, টেনিস বল, আমসত্ত্ব, চকলেট ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী। উদ্ধার করা পণ্যগুলোর সিজার মূল্য ১৩ লাখ ৯৫ হাজার ৫৬০ টাকা।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বেনাপোল সীমান্তে বিজিবি সদস্যরা চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করেছেন। উদ্ধার করা পণ্যগুলো বেনাপোল কাস্টমসের আটক শাখায় জমা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।