দৈনিক খুলনা
The news is by your side.

যশোরের শার্শায় বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভায় হামলা

7

বেনাপোল প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার নাভারণ বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের নবনির্বাচিত অ্যাডহক কমিটির সভায় আবারও হামলার ঘটনা ঘটেছে। এসময় তারা রেজুলেশন ছিড়ে ফেলেন এবং অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণির ওপর হামলা করেন। এ সময় শিক্ষকরা ও শিক্ষার্থীরা ভয়ে প্রাণভয়ে ছুটোছুটি করতে দেখা যায়।

বরিবার সকালে বিদ্যালয়ে কমিটির সভা শেষে এঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রবিবার সকালে বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ১০-২২ জন দূর্বৃত্ত বিদ্যালয়ে এসে রেজুলেশন ছিড়ে ফেলেন। এসময় ওই বিদ্যালয়ে ভীতিকর পরিস্থিতির তৈরি হয়। এঘটনায় পুরো বিদ্যালয়ের মর্যাদার ওপর আঘাত । এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দূর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান অভিভাবকরা।

বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণি জানান, বিদ্যালয়ে সভা শেষে মেহেদী হাসান জনি ও শফি উদ্দিনের নেতৃত্বে ১০-১২ জন দূর্বৃত্ত বিদ্যালয়ে প্রবেশ করে সভায় হামলা চালায়। আমাকে পুনরায় সভা করলে হত্যা করার হুমকি দেয়া হয়। এ ঘটনায় সভাপতি তার নিরাপত্তা চেয়ে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুর রহমান জানান, বিদ্যালয়ে সভা শেষে রুবেল হোসেন জোরপূর্বক রেজুলেশন ছিড়ে ফেলেন। আমি ভীতিকর পরিস্থিতির মুখে আছি। আমি প্রতিবাদ করলে আমার ওপরও হামলা চালাতে পারে, অমি এখন জীবন সংশয়ে আছি।

উল্লেখ- গত ১২ আগস্ট বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অনুমোদন দেয়। কমিটির সভাপতি করা হয় তানজির ইসলাম খান কণিকে। ২৩ আগষ্ট সকালে বিদ্যালয়ে অ্যাডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালীন সময় ১০ -১২ জন লোক সভা বন্ধ করে দেয়। সেসময় তারা বলে যায় প্রভাষক মামুনুর রশিদ আমাদের পাঠিয়েছে। তুই মামুনের বিরুদ্ধে বিদ্যালয়ের কমিটিতে আসলি কেন? বলেই সভা চলাকালীন সময় শিক্ষকদের সামনেই সভাপতি তানজির ইসলাম খান কণির হামলা করে ১০ -১২ জন দূর্বৃত্ত। এর আগে একই ঘটনায় গত (১৮ আগস্ট) দুপুরে শার্শা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন অ্যাডহক কমিটির সভাপতি তানজির ইসলাম খান কণি। ওইদিন একই ঘটনা ঘটে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, ঘটনা শোনার সাথে সাথে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। সন্ত্রাসীরা সভার রেজুলেশন ছিড়ে ফেলেছে। বিষয়টি নিয়ে কেউ ফের অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

যশোর-২ আসনের মহিলা সংসদ সদস্য সাবিরা নাজমুল মুন্নী জানান, বিদ্যালয়ের একটি এ্যাডহক কমিটি গঠন করা হলে কিছু লোকজন তার বিরোধীতা করে কমিটি ভাংগার চেস্টা অযৌক্তিক। কিভাবে একটি ব্যিদালয়ের এ্যাডহক কমিটি গঠন হবে, সভাপতি কে হবে সেটা নির্ভর করে বোর্ডের উপর। বোর্ড যাকে চয়েস করেছে তাকে কমিটির সভাপতি দিয়েছে। এটা নিয়ে রাজনীতি করা সত্যি লজ্জাজনক।