দৈনিক খুলনা
The news is by your side.

বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালিত

5

শার্শা :

যশোরের বেনাপোলে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টায় বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়ার দীর্ঘ পথচলা বিভিন্ন আন্দোলন-সংগ্রামের সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন আন্দোলনে তাঁর নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান (তবি), উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদ আলী, শ্রমিক ইউনিয়ন নেতা আব্দুল মুজিদসহ বেনাপোল পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা শেষে প্রয়াত নেত্রীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে তাঁর ৮২তম জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।