খুলনা :
খুলনার সোনাডাঙা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৬, স্পেশাল কোম্পানি।
রোববার (১৬ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির সোনাডাঙা থানাধীন সোনাডাঙা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—খুলনা সদরের বাবলু মোল্লার ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৬) এবং সাতক্ষীরা জেলার শ্রীরামপুর এলাকার গোলাম সরোয়ারের ছেলে মো. আতাউর রহমান (৩৫)।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের হেফাজত থেকে ১৮০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex, ১৬০ বোতল Eskuf ও ১.৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।
র্যাব-৬ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সোনাডাঙা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের সোনাডাঙা থানায় হস্তান্তর করা হয়েছে।