দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু

23

পাইকগাছা :

বর্ণাঢ্য র‍্যালি, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ শুরু হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা দেবাশীষ মন্ডল, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, সায়মা সুলতানা সোনিয়া ও ফাল্গুনী বিশ্বাস।

এ সময় উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, নির্বাচন কর্মকর্তা বজলুর রশিদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, পৌর আমীর ডা. জিএম আসাদুল হক, অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানসহ মৎস্য চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মৎস্য সম্পদ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চারজনকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—মৎস্য চাষি উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক ও কিশোর কুমার মন্ডল, পোনা ব্যবসায়ী রেজাউল করিম গাজী এবং পোনা উৎপাদনকারী আলহাজ্ব মাহবুবুর রহমান।