বলিউড ও ভারতীয় টেলিভিশন জগতে কয়েকজন তারকা ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে বিয়ের কারণে ধর্ম পরিবর্তনের আলোচনায় এসেছেন। বিভিন্ন প্রতিবেদন ও সংশ্লিষ্টদের বক্তব্যে উঠে আসা তথ্য অনুযায়ী—
১. শর্মিলা ঠাকুর — ক্রিকেটার মনসুর আলি খান পতৌদিকে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে তার মেয়ে সাবা পতৌদি জানিয়েছেন।
২. আয়েশা টাকিয়া — ব্যবসায়ী ফারহান আজমিকে বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে ‘আয়েশা আজমি’ নামও ব্যবহার করেন তিনি।
৩. অমৃতা সিং — সাইফ আলি খানকে বিয়ের আগে ইসলাম গ্রহণ করেছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়।
৪. দীপিকা কাকর — অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের সময় ইসলাম গ্রহণ এবং ‘ফাইজা’ নাম গ্রহণের খবর প্রকাশিত হয়েছিল। বিষয়টি নিয়ে বিভিন্ন সময় আলোচনা হলেও তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে আগ্রহী ছিলেন না।
৫. ধর্মেন্দ্র ও হেমা মালিনী — হেমা মালিনীকে বিয়ের ক্ষেত্রে ধর্ম পরিবর্তনের বিষয়টি বহুদিন ধরে আলোচিত। বিভিন্ন প্রতিবেদনে দুজনের ইসলাম গ্রহণের দাবি থাকলেও ধর্মেন্দ্র নিজে বিভিন্ন সময়ে তা অস্বীকার করেছেন।
৬. রাখি সাওয়ান্ত — আদিল খান দুররানিকে বিয়ের সময় ইসলাম গ্রহণের কথা নিজেই জানিয়েছিলেন এবং ‘ফাতিমা’ নাম ব্যবহার করেছিলেন। এর আগে তার খ্রিস্টধর্ম গ্রহণের কথাও সংবাদমাধ্যমে এসেছিল।
৭. ভিভিয়ান ডিসেনা — এই টেলিভিশন অভিনেতা নিজেই জানিয়েছেন, ২০১৯ সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরে মিসরীয় সাংবাদিক নূরান আলিকে বিয়ে করেন।