ফকিরহাটে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
ফকিরহাট :
বাগেরহাটের ফকিরহাটে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বাদ আসর ফকিরহাট মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ কামরুল ইসলাম গোরা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, সাবেক আহ্বায়ক ফকির শহীদুল আলম, যুগ্ম আহ্বায়ক শেখ কবির আহমেদ, লখপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলিবুদ্দিন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান মোড়ল, বিএনপি নেতা শেখ মিজানুর রহমান, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সভাপতি খান শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আবদুর রহমান লাচ্চুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় মডেল মসজিদে আসরের নামাজ আদায় করতে আসা মুসল্লিরাও দোয়া মাহফিলে অংশ নেন।
মোনাজাত পরিচালনা করেন ফকিরহাট উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি মাওলানা আবুল হাসান। মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
এদিকে, ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও বাদ জোহর ফলতিতা বাজারে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পৃথক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।