দৈনিক খুলনা
The news is by your side.

সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে আবাসন ভবন উদ্বোধন

47

ফকিরহাট :

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঐতিহ্যবাহী সাতশৈয়া গ্রামে অবস্থিত সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের আবাসন ভবন উদ্বোধন ও জাপানে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেল ৪টায় সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আবাসন ভবনের উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জাতীয় ভারোত্তোলন প্রশিক্ষক ও সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশ্বাস আনিছুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম রানা, ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা, বাগেরহাট জেলা ক্রীড়া কর্মকর্তা হুসাইন আহমাদ এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

অনুষ্ঠানে সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশিক্ষক, সাতশৈয়া গ্রামের সমাজহিতৈষী ও প্রবীণ ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ সময় জাপানে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারোত্তোলন খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আবাসন ভবনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের আবাসন সুবিধা আরও উন্নত হবে এবং সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্র থেকে ভবিষ্যতে আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।