দৈনিক খুলনা
The news is by your side.

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে ৩২১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

31

মোংলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপালে ৩২১ জন শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করেছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

রোববার দুপুরে রামপাল উপজেলার রাজনগর ইউনিয়ন পরিষদ চত্বরে রাজনগর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কালেখারবেড় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রকল্প প্রধান অভিষেক কুমার। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা আনোয়ারুল আজিম, উপ-মহাব্যবস্থাপক জি. এম. তরিকুল ইসলাম এবং মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রকল্প প্রধান অভিষেক কুমার বলেন, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এ এলাকার মানুষের পাশে অতীতেও ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। স্থানীয় জনগণের সার্বিক উন্নয়নে শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন।