দৈনিক খুলনা
The news is by your side.

জাতীয় প্রযুক্তি প্রতিযোগিতায় কেকেবিএইউ’র ‘টিম জিরো’র সাফল্যে সংবর্ধনা

28

দেশের অন্যতম বৃহৎ ছাত্র-নেতৃত্বাধীন প্রযুক্তি উৎসব Sciblitz 2.0-এর Project Showcasing বিভাগে রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম জিরো’। তাদের এই জাতীয় সাফল্য উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সম্প্রতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) IEEE CUET Student Branch আয়োজিত জাতীয় প্রযুক্তি উৎসবে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী প্রকল্পগুলোর মধ্যে কেকেবিএইউ’র “Genius & Zenith Artificial Intelligence Drone” প্রকল্পটি রানার-আপ নির্বাচিত হয়।

বিজয়ী দলের সদস্যরা হলেন ইইই বিভাগের চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টারের শিক্ষার্থী পাখন চৌধুরী (টিম লিডার), মহিমানুল ইসলাম এবং মো. ইব্রাহিম ফকির।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান

প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের এই সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, জাতীয় পর্যায়ে এমন অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও সমৃদ্ধ করবে। তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে তিনি বিজয়ী দলের সদস্যদের সংবর্ধনা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. মুঈন উদ্দিন

সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।