দৈনিক খুলনা
The news is by your side.

বিশিষ্ট নাট্য অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতার ইন্তেকাল

109

 

খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা (খানাবাড়ী) এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট নাট্য অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতা মোঃ ওহিদুল্লাহ (৮০) বার্ধক্যজনিত কারণে রোববার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রোববার মাগরিবের নামাজের পর খানাবাড়ী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার ইমামতি করেন বায়তুল আরাফাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন।

জানাজা শেষে মহেশ্বরপাশা সরকারি কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।