দৈনিক খুলনা
The news is by your side.

পাইকগাছা বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বৃত্তি ও গাছের চারা বিতরণ

18
পাইকগাছা :

খুলনার পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি এবং সমিতির সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণের অংশ হিসেবে সমিতির সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

সমিতির সভাপতি অমরেশ কুমার মণ্ডল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান লিটু, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, সমিতির উপদেষ্টা কার্তিক দেবনাথ, সহ-সভাপতি আব্দুল হালিম, কোষাধ্যক্ষ পলাশ রায়, উত্তম দেবনাথ, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, ইকরামুল ইসলাম সবুজ, শামীম আহমেদরানা হামিদসহ সমিতির সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।