দৈনিক খুলনা
The news is by your side.

পাটকেলঘাটায় ১৫ পিস ইয়াবাসহ ৮ মামলার আসামি গ্রেপ্তার

35

পাটকেলঘাটা :
সাতক্ষীরার পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ মো. মনোয়ার হোসেন লালটু (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পূর্বের আরও আটটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম-এর নেতৃত্বে পুলিশের একটি দল সারুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের নিজ বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে লালটুকে আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির বাম কোমর থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার হওয়া মনোয়ার হোসেন লালটু সারুলিয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত সিদ্দিক মোড়লের ছেলে।

পাটকেলঘাটা থানার ওসি সফিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১০)(ক) ধারায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা (মামলা নং-০৮, তারিখ: ১৫ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।