দৈনিক খুলনা
The news is by your side.

কেশবপুরে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেপ্তার

23

যশোর:

যশোরের কেশবপুরে পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ জন আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৬ জুলাই) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার (৭ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছা. রোকসানা খাতুন-এর সার্বিক দিকনির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান-এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক ও আদালতের ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মজিদপুর গ্রামের মৃত আয়ন উদ্দিন শেখের ছেলে আদিল উদ্দিন (২৭), মুলগ্রাম গ্রামের মৃত কেরামত সানার ছেলে লিটন হোসেন (২৫), রামকৃষ্ণপুর গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে মজিবর রহমান (৩০), কন্দর্পপুর গ্রামের কওসার গাজীর ছেলে জাহিদুল ইসলাম মিন্টু (৩৫), মাদারডাঙ্গা গ্রামের আব্দুল কাদের মোড়লের ছেলে আমিনুর রহমান (৩১), সাগরদত্তকাঠি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আজহারুল ইসলাম (২৫), একই গ্রামের জাহা মোড়লের ছেলে নুর ইসলাম (৩৫), জাহানপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী খাঁর ছেলে আব্দুল হান্নান খাঁ (৪৫), খোপদহি গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লের ছেলে মিন্টু রহমান (৩০), বালিয়াডাঙ্গা গ্রামের হযরত আলীর স্ত্রী প্রিয়া আক্তার তমা (২২) এবং পরচক্রা গ্রামের শাহাদাৎ হোসেনের স্ত্রী রুপা খাতুন (২৪)

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া প্রত্যেকেই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা দীর্ঘদিন ধরে কার্যকর ছিল।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোছা. রোকসানা খাতুন বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার রাতের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”