খুলনা :
জিয়া শিশু কিশোর সংগঠন খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টায় খুলনা নগরীর শিববাড়ি মোড়স্থ কেডিএ ভবনে সংগঠনের পক্ষ থেকে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর সফল দায়িত্ব পালনের জন্য শুভকামনা জানান।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়াজ আহমেদ তুহিন, মোহাম্মদ আলী, তৌহিদুর রসুল শিমুল, জুবায়ের মোর্শেদ, ডা. জাকিরুল ইসলাম, শেখ মাহবুবুল আলম, রাজু আহমেদ দুলাল, মো. দেলোয়ার হোসেন, শফিকুল হোসেন শান্ত, আশরাফুল রহমান মিলন, মো. আনোয়ার হোসেন, এস এম রাজু, গাজী হাসান রুমি, সোহেব খান, রাজু আহমেদ, আদনান হাসান তানভীর, সোহেল খান, ইকবাল হাসান, বাবুল, সুমনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, কেডিএ চেয়ারম্যান হিসেবে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনার নেতৃত্বে খুলনার নগর উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যুক্ত হবে।
Recover your password.
A password will be e-mailed to you.