দৈনিক খুলনা
The news is by your side.

কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন

17
খুলনা:

পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের ৭৮ নং বিজিজিএইচএইচ কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক (পুরুষ) সদস্য নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

রোববার (২১ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয়ের মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুইটি অভিভাবক সদস্য পদের বিপরীতে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে মোট ১৭০ জন ভোটারের মধ্যে ১৪১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে চেয়ার প্রতীকে ১০৮ ভোট পেয়ে দীনেশ গাইন এবং দোয়াত-কলম প্রতীকে ৯২ ভোট পেয়ে পবিত্র সরকার অভিভাবক সদস্য নির্বাচিত হন। অপরদিকে ফুটবল প্রতীকে উত্তম রায় ৪২ ভোট এবং বই প্রতীকে শেখর গোলদার ৪০ ভোট পান।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। রিটার্নিং কর্মকর্তা ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ভূধর চন্দ্র সানা। প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শচীন্দ্র নাথ বিশ্বাস। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন এসএম শফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম ও কোহিনূর ইসলাম।

নির্বাচনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নাজিরা আক্তার, লক্ষ্মণ চন্দ্র মণ্ডল, খলিলুর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক কালিদাস রায়, অজয় রায়, পুলিশের এএসআই সোহরাব হোসেন, উপজেলা মহিলা দলের সভাপতি লক্ষীরাণী গোলদার, বিএনপি নেতা ইব্রাহিম গাজী, ইউপি সদস্য পুলকেশ রায় এবং সাংবাদিক কৃষ্ণ রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।