দৈনিক খুলনা
The news is by your side.

খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্যসামগ্রী ক্লীড়া সরঞ্জাম ও মৌসুমী ফল বিতরণ

12

খুলনায় এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী , ক্লীড়া সরঞ্জাম  ও মৌসুমী ফল বিতারন করেছে জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা-ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ।

মঙ্গলবার সকাল ১১ টায় নগরীর সৈয়দ আলী হোসেন সড়কে  রহুমা সমাজকল্যান সোসাইটির মিলানাতয়নে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ-এর “অরফ্যান কেয়ার প্রোগ্রামে, খুলনায়-এ অনুষ্ঠিত হয়  উক্ত আয়োজনে মোট ২৬ জন এতিম শিশুর মাঝে এসব খাদ্য সামগ্রী, ক্রিয়া সরঞ্জাম   ও মৌসুমী  ফল বিতরণ করা হয়। উপহারসামগ্রীর ভিতরে ছিল  চাল ৩০ কেজি, সয়াবিন তেল০৬ লিটার,ডাল (মসুর)০৩ কেজি, চিনি ০৩ কেজি,মিল্ক পাউডার১.৫ কেজি,নুডলস,ফুড প্যাক, হরলিক্সএর ৩ টি জার, বাদাম ১.৫ কেজি, বিস্কুট, মৌসুমি ফল০৬ কেজি,চকলেট এর ৩ টি জার। বই সেট (ছোটদের নবী-রাসূল সিরিজ),আর্ট বই, পেন্সিল,কলম,ইরেজার,পেন্সিল বক্স,স্কেল (রুলার),খাতা, রঙ পেন্সিল সেট,স্কুল ব্যাগ,আর্ট ফ্রেম,ছাতা।  এছাড়া ও  ছেলেদের জন্য ১টি ক্রিকেট সেট (ব্যাট, বল, স্টাম্প সেট)খেলাধুলা সামগ্রী। মেয়েদের জন্য ১টি ব্যাডমিন্টন সেট (২টি ব্ল‍্যাকেট, ১ বক্স শাটলকক) এগুলো বছরে ১ বার দেয়া হবে।

স্কুল ফি,পড়াশোনা/ স্কুল ফি বাবদ প্রতিটা শিশুকে ৩৫০০ টাকা করে সম্পূর্ণ বছরের খরচ দেওয়া হবে।একসাথে দিয়ে দেওয়া হবে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ডি এস বির অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. জি এম শফিকুল ইসলাম,ডাক্তার জিন্নাত আলী,তত্ত্বাবধানে  এরিয়া প্রতিনিধিনএস এ মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে  বলেন ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার-এর  প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ এনজিও বিষয়ক ব্যুরো অনুমোদিত (নিবন্ধন নং-১২২৪) একটি জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা। যা প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের বিভিন্ন জেলায় জনস্বাস্থ্য, স্বাস্থ্যসেবা, কারিগরি প্রশিক্ষণ, সমাজকল্যাণ, কৃষি ও জরুরী সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ “অরফ্যান কেয়ার প্রোগ্রাম”-এর আওতায় দেশের বিভিন্ন জেলায় এতিম শিশুদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণে বার্ষিক পরিকল্পনার আওতায় চার ধাপে খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করে থাকে।

পাশাপাশি বছরে একবার খেলাধুলার সামগ্রী, দুইবার পোশাক, একবার হাইজিন প্যাক, একবার শিক্ষা সফর আয়োজন এবং সারা বছরের জন্য এককালীন শিক্ষা উপকরণ ও স্কুল ফি সহায়তা প্রদান করা হয়ে থাকে।