সাতক্ষীরা :
সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের একটি বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাতক্ষীরা প্রেসক্লাব।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জেলা প্রশাসকের সময়োপযোগী বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত করে কথিত গণমাধ্যমকর্মীসহ একটি মহল অপপ্রচার চালাচ্ছে। তারা দাবি করেন, ধর্মের নামে বাড়াবাড়ি বা ধর্মান্ধতা কোনোভাবেই পবিত্র ইসলাম সমর্থন করে না। বর্তমান তরুণ সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই।
বিবৃতিতে আরও বলা হয়, সাতক্ষীরার স্থিতিশীল পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা হিসেবে এ ধরনের প্রচারণা চালানো হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রেসক্লাব নেতারা।
বিবৃতিদাতারা হলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক এম বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, দপ্তর সম্পাদক মাসুদুর জামান সুমন, সাহিত্য-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক আকরামুল ইসলাম এবং নির্বাহী সদস্য অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, আবু তালেব, কাজী জামালউদ্দিন মামুন, আব্দুস সামাদ, আসাদুজ্জামান সরদারসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। ##