দৈনিক খুলনা
The news is by your side.

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

28
সাতক্ষীরা :

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সম্প্রতি মহিলা অধিদপ্তরের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর অ্যাম্বাসেডর ও সুজন-সুশাসনের জন্য নাগরিকের জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, সাংবাদিক শরিফুল্লা কায়সার সুমন এবং আমিনা বিলকিস ময়না।

সমাবেশে বিভিন্ন ধর্মের শতাধিক নারী প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্য বজায় রেখে ধর্মীয় সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তারা শান্তি, সহাবস্থান ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।