দৈনিক খুলনা
The news is by your side.

রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন

10

খুলনা:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খুলনা জেলা ইউনিটের নতুন যুব কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিতে যুব প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজী তাহসিন হাসান অংকন।

কমিটি অনুমোদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদ খুলনার প্রশাসক এসএম. মনিরুল হাসান বাপ্পি, ভাইস চেয়ারম্যান কে. এম. আশরাফুল আলম নান্নু, সেক্রেটারি এস. এ. রহমান বাবুল, কার্যনির্বাহী কমিটির সদস্য মইনুর রহমান মইন ও শেখ ফারুক, সিনিয়র যুব সদস্য মো. সোহরাব হোসেন এবং ইউনিট লেভেল অফিসার মো. তরিকুল ইসলাম।

অনুমোদিত কমিটিতে উপ-যুব প্রধান-১ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইফুদ্দিন আহমেদ এবং উপ-যুব প্রধান-২ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ গাজী।

এছাড়া প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন খায়রুজ্জামান মঈন এবং উপ-প্রধান হিসেবে শুভ্রদেব মণ্ডল। প্রশিক্ষণ ও সহশিক্ষা কার্যক্রম বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন ফারহানা আক্তার নওরিন এবং উপ-প্রধান মো. জাবির মাহমুদ।

আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন এফ. এ. ফাইম এবং উপ-প্রধান সানজিদা সাবরিন। দুর্যোগ ও মানবিক সাড়া বিভাগের বিভাগীয় প্রধান হয়েছেন জি. এম. ফাহমিদ ফেরদৌস এবং উপ-প্রধান সুমাইয়া আক্তার।

স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আবু তাহের মুস্তাকিম এবং উপ-প্রধান তৃষা খানম। অন্যদিকে, তহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাফিজুর রহমান এবং উপ-প্রধান আবির মাহমুদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে যুব সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটি দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করবে।

নবনির্বাচিত যুব কার্যনির্বাহী কমিটির সদস্যরা মানবিক সেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বেচ্ছাসেবী কার্যক্রম এবং যুব উন্নয়নে দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তারা রেড ক্রিসেন্টের আদর্শ ও মানবিক মূল্যবোধ সমুন্নত রেখে সমাজের অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন।