দৈনিক খুলনা
The news is by your side.

যশোরের দাইতলা ব্রীজের উপর থেকে ৪৪ লাখ টাকার স্বর্ন সহ পাচারকারী আটক 

32
বেনাপোল : 
যশোর সদরের দাইতলা ব্রীজের উপর অভিযান চালিয়ে ৪৪ লক্ষ টাকা মু্ল্যের ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ চৌকস আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় ১জন আসামীসহ ১৯২.৪৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বার, ১টি স্মার্ট মোবাইল এবং নগদ ১ হাজার ৬শ’ টাকা আটক করে। আটককৃত ব্যক্তির শরীরে বিশেষভাবে লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বার গুলো পাওয়া যায়। আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বার নিয়ে যাচ্ছিল।
আটককৃত ব্যক্তি হলেন-মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোবিন্দাল গ্রামের ধলু মিয়ার ছেলে ময়ূর মিয়া (৪২)। আটক স্বর্ণের সিজারমূল্য ৪৪ লাখ ৭০ হাজার ৬৬৬ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, কিছুদিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
প্রেরক