দৈনিক খুলনা
The news is by your side.

মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

24

মোরেলগঞ্জ :
‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বেলা ১২টার দিকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

স্বাগত বক্তব্যে উপজেলা বিআরডিবি কর্মকর্তা দীপিকা তরফদার বলেন, গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পল্লী উন্নয়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পৌর জামায়াতে ইসলামীর আমির মো. রফিকুল ইসলাম এবং সাংবাদিক গণেশ পাল।

বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়, আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন ও টেকসই সমৃদ্ধি অর্জন সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।